২৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

এমপি আবুল কালামকে নারায়ণগঞ্জ ক্লাবের ফুলেল শুভেচ্ছা

এমপি আবুল কালামকে নারায়ণগঞ্জ ক্লাবের ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ-৫ (শহর–বন্দর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড-এর পরিচালনা পর্ষদ–২০২৬।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের কালীরবাজার এলাকায় অবস্থিত সংসদ সদস্যের নিজ বাসভবনে ক্লাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ক্লাবের নেতৃবৃন্দ সংসদ সদস্যকে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ঐতিহ্য, সামাজিক ভূমিকা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় পরিচালনা পর্ষদের সদস্যরা নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে সংসদ সদস্যের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ক্লাবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন—সভাপতি এম. সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, পরিচালনা পর্ষদের সদস্য মো. জাহিদ হোসেন, উজ্জ্বল হোসেন, খান আব্দুল কাদির মাহাবুব বাবু, অ্যাডভোকেট শেখ গোলাম মোর্শেদসহ ক্লাবের অন্যান্য সদস্য, কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সর্বশেষ

জনপ্রিয়