নবনিযুক্ত নাসিক প্রশাসকের সঙ্গে বিভা হাসানের সাক্ষাৎ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগর ভবনের প্রশাসকের কক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন বিভা হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নুরুল হক চৌধুরী দিপু, হাজী নিজাম উদ্দিন মৃধা, শাহনেওয়াজ শাহিন, আবু সালেহ মুসা, মাহাবুব হোসেন, মোশাররফ হোসেন, সহজ, মুজাহিদসহ আরও অনেকে।
এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় নাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন সাখাওয়াত হোসেন খান। সে সময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।





































