২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সুতার ট্রাক থেকে পুলিশ টাকা নেয়: স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত

সুতার ট্রাক থেকে পুলিশ টাকা নেয়: স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা অভিযোগ করে বলেছেন, সুতা ব্যবসায়ীদের ট্রাক রাতের বেলা শহরে ঢুকলে পুলিশ ১ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নেয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সাখাওয়াত ইসলাম রানা বলেন, ১৯৯৪ সালেও পুলিশ এ ধরনের টাকা নিত। সে সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এসে বিষয়টির সমাধান করেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন—পুলিশ কোনো টাকা নেবে না এবং ব্যবসায়ীদের হয়রানি করবে না।

শহরের যানজট নিরসনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সদর থানার সামনের রাস্তায় সবচেয়ে বেশি গাড়ি লোড-আনলোড করা হয়। পাশাপাশি শহরের দুই নম্বর রেলগেটে ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহনের বাসগুলো দাঁড়িয়ে টিকিট বিক্রি করে, যা কার্যত অবৈধ কাউন্টার। এসব বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়