২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রকাশিত: ১৪:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

রূপগঞ্জে ৫৫০ বোতল স্কাফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে ৫৫০ বোতল স্কাফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাব-১১’র মাদকবিরোধী অভিযানে ৫৫০ বোতল স্কাফ ও একটি প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকায় অভিযান চালায়। অভিযানে উদ্ধার করা হয় ৫৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ ও একটি প্রাইভেট কার। এ সময় গ্রেপ্তার করা হয় রাজশাহীর বাঘা থানার শামসুজ্জামানের ছেলে রবিন খান (২৮), এবং একই থানার নবীর মণ্ডলের ছেলে জিয়াউল রহমান (৩৮), কে। 

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সকক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
 

সর্বশেষ

জনপ্রিয়