২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:১৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬

গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার ১০ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটি

গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার ১০ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটি

গণসংহতি আন্দোলন (জিএসএ)-এর সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ডের পাঠানটুলী স্ট্যান্ড এলাকায় এক কর্মী সভার মাধ্যমে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে আসমা বেগমকে আহ্বায়ক, নাসিমা বেগমকে সদস্য সচিব এবং সদস্য হিসেবে আসাদুজ্জামান খান রিপন, ফয়েজ আহম্মেদ, কল্পনা আক্তার, সুমি আক্তার, মাফিয়া আক্তার, আলাউদ্দিন, নূর নাহার, সালমা বেগম ও পিংকী বেগমকে মনোনীত করা হয়।

কর্মী সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব মো. সোহাগ, সুমিলপাড়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. আলামিনসহ থানা শাখার নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমান।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জিয়াউর রহমান বলেন, “গণসংহতি আন্দোলন জনগণের গণতান্ত্রিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অঙ্গীকারবদ্ধ। ১০ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার নতুন ধাপে আমরা প্রবেশ করলাম। শ্রমজীবী মানুষ, নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে স্থানীয় সমস্যাগুলো সংগঠিতভাবে মোকাবিলা করাই এই কমিটির লক্ষ্য।”

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, নাগরিক সেবার অব্যবস্থা এবং গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলা হবে কমিটির প্রধান কর্মসূচি।

সভায় বক্তারা বলেন, তৃণমূলভিত্তিক সংগঠন শক্তিশালী না হলে গণমানুষের দাবি আদায় সম্ভব নয়। তাই ১০ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটি স্থানীয় পর্যায়ে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মী সভা শেষে নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানানো হয় এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়