২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৬:৪১, ২২ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের মৃত্যুবার্ষিকী রোববার

সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের মৃত্যুবার্ষিকী রোববার

দৈনিক ইত্তেফাকের সাবেক আড়াইহাজার প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের ১০ম মৃত্যুবার্ষিকী রোববার (২২ ফেব্রুয়ারি) পালিত হবে।

দিবসটি উপলক্ষে আড়াইহাজার প্রেসক্লাব ও তাঁর পরিবার যৌথভাবে মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- মৃত্যুবার্ষিকীর দিন সকালে প্রেসক্লাবে আলোচনা সভা, বিকেলে উপজেলার একটি স্থানীয় মসজিদে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কাঙালি ভোজের আয়োজন।

প্রবীণ ও প্রথিতযশা এই সাংবাদিক দীর্ঘ প্রায় ৪০ বছর সততা ও সুনামের সঙ্গে দৈনিক ইত্তেফাকে আড়াইহাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় সহযোগিতাসহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

প্রসঙ্গত, কাজী মোদাচ্ছের হোসেন সুলতান ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে আড়াইহাজারসহ নারায়ণগঞ্জের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ

জনপ্রিয়