ভাষা শহীদদের স্মরণে সাধারণ পাঠাগার এর দোয়া ও ইফতার মাহফিল
সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জের উদ্যোগে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তল্লাস্থ সাধারণ পাঠাগার প্রাঙ্গণে পাঠাগারের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর অংশগ্রহণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জোনের কর কমিশনার মর্তূজা শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মঈন আহসান, প্রতিষ্ঠাতা সদস্য জাহিদ হোসেন লাভলু, মনসুর রহমান বকুল, রেসাল উদ্দিন ক্যাপ্টেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ পাঠাগার এর সভাপতি মো. কুতুবউদ্দিন শাহীন।





































