২৪ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩২, ২৩ জুলাই ২০২৬

আপডেট: ২০:৩৩, ২৩ জুলাই ২০২৬

লক্ষ্মীনারায়ণ কটন মিলে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি

লক্ষ্মীনারায়ণ কটন মিলে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি
ফাইল ছবি

লক্ষ্মীনারায়ণ কটন মিলের শেয়ারহোল্ডারদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং শেয়ারহোল্ডারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক এম এ শাহীন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস ও সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব এবং বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি সোলেমান দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. মামুন।

বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, নিট কনসার্ন গ্রুপ দীর্ঘদিন ধরে লক্ষ্মীনারায়ণ কটন মিলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। তাদের দাবি, শেয়ারহোল্ডারদের একটি অংশের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কম মূল্যে শেয়ার কেনা হয়েছে এবং মিল এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মাণ ও পুরোনো স্থাপনা ভাঙার ঘটনাও ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২১ জুলাই শেয়ারহোল্ডারদের জায়গায় বালু ফেলার সময় তারা বাধা দিলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এমিলি, আরমানসহ ১০ জন আহত হন। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলেও দাবি করা হয়।

নেতারা অভিযোগ করেন, ঘটনাটি পুলিশকে জানানো হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং শেয়ারহোল্ডারদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়