স্বাদ ও মানের সমন্বয়ে ছয় বছরের পথচলায় সুইট নেশন
মিষ্টি ও বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সুইট নেশন’ ছয় বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৯ জুলাই) নগরীর চাষাড়ঢ়ার মিশনপাড়া আউটলেটে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার ফকরুল ইসলাম রাহাদ, আজাদ রিফাত ফাইবার্স (প্রা.) লি.–এর পরিচালক তাইজুল ইসলাম রাজীব, সুইট নেশনের মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান, এজিএম মনির হোসাইন বিদ্যুৎ, এডমিন ম্যানেজার হাবিবুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। এতে শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গ্রাহকেরাও অংশ নেন।
অনুষ্ঠানে মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই সুইট নেশন মিষ্টির স্বাদ, বিশুদ্ধতা ও গুণগত মান বজায় রেখে পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। গ্রাহকের সন্তুষ্টিকেই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাঁর ভাষ্য, অল্প সময়ের মধ্যেই গুণ, মান ও স্বাদের কারণে প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
তিনি জানান, সুইট নেশনের সিগনেচার পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ও আধুনিক মিষ্টি। এ ছাড়া কেক, পেস্ট্রি, বিস্কুট, ব্রেডসহ বিভিন্ন ধরনের বেকারি পণ্যও উৎপাদন করা হয়। উন্নতমানের কাঁচামাল, স্বাস্থ্যসম্মত উৎপাদন প্রক্রিয়া এবং মান নিয়ন্ত্রণের কারণে প্রতিষ্ঠানটির পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে।
নারায়ণগঞ্জে জনপ্রিয়তা অর্জনের পর বর্তমানে ঢাকায়ও সুইট নেশনের পাঁচটি আউটলেট পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, সেখানেও তারা গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন গ্রাহক বলেন, সুইট নেশনের পণ্য নির্ভরতার সঙ্গে কেনা যায়। বিশেষ করে মিষ্টির স্বাদ ও মান অন্যদের তুলনায় আলাদা। শিশু থেকে পরিবারের বয়োজ্যেষ্ঠ, সব বয়সী মানুষের কাছে প্রতিষ্ঠানটির মিষ্টি ও বেকারি পণ্য সমানভাবে জনপ্রিয়। উৎসব, পারিবারিক আয়োজন কিংবা অতিথি আপ্যায়নেও অনেকেই সুইট নেশনের পণ্যের ওপর ভরসা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা সুইট নেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও গুণগত মান অটুট রেখে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু পণ্য উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।





































