১৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০৩, ১৮ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:০৪, ১৮ আগস্ট ২০২৬

৬ সেপ্টেম্বরের মধ্যে রিকশা-মিশুকের লাইসেন্স নবায়নের নির্দেশ নাসিকের

৬ সেপ্টেম্বরের মধ্যে রিকশা-মিশুকের লাইসেন্স নবায়নের নির্দেশ নাসিকের
ফাইল ছবি

নারায়ণগঞ্জ নগরীর সকল বৈধ রিকশা, মিশুক, ভ্যান ও ঠেলাগাড়ির মালিকদের আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।

সোমবার (১৭ আগস্ট) সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত আবেদন ফর্ম সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। ফর্ম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে নগরভবন এবং সিটি কর্পোরেশনের দুটি আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের পর নারায়ণগঞ্জ নগরীতে কোনো অবৈধ রিকশা, মিশুক, ভ্যান বা ঠেলাগাড়ি চলাচল করতে পারবে না। অবৈধ যানবাহন চলাচল করলে জরিমানা করার পাশাপাশি ডাম্পিং করা হবে।

এছাড়া বিধি অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়