১৫ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১১:৫২, ১৫ আগস্ট ২০২৬

চাষাঢ়া-সাইনবোর্ড সড়কে দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

চাষাঢ়া-সাইনবোর্ড সড়কে দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ওভারপাসের দক্ষিণ পাশে চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়