২৮ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৬, ২৮ জুলাই ২০২৬

বন্দরে প্রধানমন্ত্রীর তহবিলের চেক পেলেন ৩৪০ অসচ্ছল পরিবার

বন্দরে প্রধানমন্ত্রীর তহবিলের চেক পেলেন ৩৪০ অসচ্ছল পরিবার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের অর্থের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২০০টি অসচ্ছল পরিবারের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ১৪০ জন উপকারভোগীর মাঝে মোট ৭ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

এছাড়া আবেদনকারী কয়েকজনকে বরাদ্দকৃত ঢেউটিনও দেওয়া হয়।

অনুষ্ঠানে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়