আত্মরক্ষার জন্য অবশ্যই ইরানের হামলা বৈধ: রফিউর রাব্বি
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি সরকারের প্রতি দাবি জানিয়ে বলেছেন, এই হামলার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী ও ইহুদিদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে। এবং এর বিরোধীতা করতে হবে। এবং তথাকথিত ইসলামিক রাষ্ট্রের নামে সাম্রাজ্যবাদীদের সমর্থক যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে মানববন্ধনে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশের সরকারও এর জন্য দায়ী, ভারত দায়ী। কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলে গিয়ে খুনীর সাথে কোলাকুলি করে এসেছে। কেন করেছে? কারণ সেও একজন গুজরাটের খুনি। সুতরাং খুনি খুনিদের সাথে আতাত থাকে। আমাদের দেশে একটি স্টেটমেন্ট দিয়েছে সেটা কি? যে আমাদের সরকার যে, ইরানের এভাবে আক্রমণ করা ঠিক হয়নি। নির্লজ্জ একটা প্রতিবাদ করার সক্ষমতা আমাদের নেই। আমাদের এই দেশ আমরা ৭১ সালে স্বাধীন করেছি অ্যামেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে। চীনের বিরুদ্ধে দাঁড়িয়ে। বিশ্বের বিভিন্ন মোড়লদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ স্বাধীন করেছি। আমাদের দেশের জনগণ এই আগ্রাসনের বিরুদ্ধে রয়েছে। জনগণ যদি বিরুদ্ধ থাকে, জনগণের শক্তিতে একটি সরকার পদক্ষেপ গ্রহণ করতে পারে না। তাহলে কি এই সরকারও জনগণের শক্তিকে সেইভাবে ভরসা করতে পারে না। তারা অ্যামেরিকাকে শক্তি মনে করছে। অ্যামেরিকার শক্তিতে তারা ক্ষমতায় টিকে থাকবে? এটি সম্ভব নয়।
রাব্বি বলেন, আমাদের বাংলাদেশ নিন্দা জানিয়েছে যে, ইরানের উচিত হয়নি আরবের বিভিন্ন ঘাঁটিগুলোতে হামলা চালানো। ইরান হামলা চালিয়েছে যেই আবার দেশগুলো আমেরিকার ঘাঁটি তৈরি করতে গিয়েছে। স্বস্ব জমিতে সেই আরবদেশগুলোর ঘাঁটিতে হামলা চালিয়েছে। এবং এটি আত্মরক্ষার জন্য অবশ্যই ইরানের জন্য বৈধ। বিশ্বে এমন কোনো দেশ নেই আজকে অ্যামেরিকা ও ইহুদিদের বিরুদ্ধে মেরুদন্ড করে দাঁড়াচ্ছে। হাজার হাজার মাইল দূরত্বে এই আরব সাহস পায়না, তারা বলতে পারে না। তারা অ্যামেরিকার পদলেহন করে চলছে। সাম্রাজ্যবাদের তাবেদারি এই দেশগুলো, বিশ্বে যে অশান্তির জন্য দায়ী।
তিনি আরও বলেন, আমরা পত্র-পত্রিকায় দেখলাম যে, ট্রাম্প বলছে সৌদির যুবরাজ ও ইজরায়েলের প্রধান একাধিকবার ট্রাম্পকে অনুরোধ করেছে। আমাদের ইসলামিক দেশগুলো ও মুসলমান নামধারী দেশগুলো ইরানে হামলা চালানোর জন্য একত্রিত হয়ে মার্কিন সাম্রাজ্যবাদীদের কাছে দারস্থ হয়েছে। আমরা দেখেছি স্বাভাবিকভাবেই, যখন এভাবে ইরান আক্রান্ত হয়, তখন নিজের প্রতিরক্ষা করার অধিকার তার রয়েছে। কন্যা শিশুদের একটি স্কুলে হামলা চালিয়ে ২০০ শিশুকে হত্যা করেছে। কোন শব্দ নেই আমাদের পশ্চিমা দেশগুলোর। এবং এটাকে জায়েস করতে চাচ্ছে তারা।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও দিনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, উপদেষ্টা প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, বাসদ জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি জেলা সম্পাদক বিমল কান্তি দাস, সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা ও কবি মুহাম্মদ সেলিম।





































