০৩ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৫২, ৩ মার্চ ২০২৬

আপডেট: ২২:০২, ৩ মার্চ ২০২৬

এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় বিপ্লব খাঁনের প্রতিবাদ ও নিন্দা

এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় বিপ্লব খাঁনের প্রতিবাদ ও নিন্দা

বিকেএমইএ সভাপতি মো. হাতেমকে ফ্যাসিস্টের দোসর অ্যাখ্যা দেয়ায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন দুই ঘন্টা অবরুদ্ধ রাখার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন মহানগর সমন্বয়কারীর বিপ্লব খাঁন।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে এক নিন্দা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দেন তিনি। 

বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামীর পেশাজীবীদের উদ্যোগে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ’র সভাপতি হাতেম আলী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন-কে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন প্রকাশ্যে হাতেম আলীকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করেন এবং তার সঙ্গে একই টেবিলে ইফতার করতে অস্বীকৃতি জানান। সংসদ সদস্যের এমন অবস্থানকে অনেকেই গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী রাজনীতির ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন। এ বক্তব্যের জেরে হাতেম আলীর সমর্থকরা বিসিক শিল্পাঞ্চল এলাকায় সাংসদ আল আমিনকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। ঘটনাস্থলটি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্সের অদূরে হওয়া সত্ত্বেও একজন নির্বাচিত সংসদ সদস্যকে এভাবে অবরুদ্ধ করে রাখা প্রশাসনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে মতপ্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার। রাজনৈতিক মতভেদের কারণে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে অবরুদ্ধ করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বিপ্লব খান বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাক্সিক্ষত ও ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়