২৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান সোহেল সারোয়ারের

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান সোহেল সারোয়ারের

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও বিকেএমইএ–এর সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, “নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ শুধু ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়, শহরের সামগ্রিক উন্নয়নেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নারায়ণগঞ্জ-১ আসন (রূপগঞ্জ) থেকে চেম্বারের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ব্যবসায়ী সমাজের জন্য গর্বের বিষয়। এটি ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো ব্যবসায়ী সম্প্রদায়ের সম্মিলিত সাফল্য।”

তিনি আরও বলেন, ব্যবসায়ী সংগঠনগুলোর কাজ কেবল বাণিজ্যিক স্বার্থ রক্ষা নয়, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শহরকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও যানজটমুক্ত রাখা তাদের দায়িত্বের অংশ। অতীতে চেম্বার ও বিকেএমইএ যৌথভাবে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ কার্যক্রম পরিচালনা করেছে, যা নগরবাসীর মধ্যে স্বস্তি নিয়ে এসেছে।

রমজানকে সামনে রেখে মোরশেদ সারোয়ার সোহেল বিশেষভাবে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, “রমজান সংযম ও দায়িত্ববোধের মাস। এ সময়ে বাজার অস্থির হলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই ব্যবসায়ীদের প্রতি আহ্বান, লাভের পাশাপাশি মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতাকে প্রাধান্য দিতে হবে। চেম্বার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে, তবে সেই স্বার্থ যেন জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।”

তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জের অন্যতম প্রধান সমস্যা হলো যানজট। রমজান জুড়ে স্বেচ্ছাসেবক নিয়োগ, ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে। ব্যবসায়ী সমাজ ইতিবাচক সাড়া দিচ্ছে এবং সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।

সভা শেষে মোরশেদ সারোয়ার সোহেল বলেন, “নবনির্বাচিত সংসদ সদস্যরা যদি এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কাজে ইতিবাচক উদ্যোগ নেন, তাহলে ব্যবসায়ী সমাজ সবসময় তাঁদের পাশে থাকবে। শহরের স্বার্থে যেকোনো গঠনমূলক ও কল্যাণমুখী কর্মকাণ্ডে ব্যবসায়ীরা আন্তরিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত

সর্বশেষ

জনপ্রিয়