২৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা

নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরাম।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মো. আব্দুল গাফ্ফারের নেতৃত্বে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বলেন, “নারায়ণগঞ্জের আইনাঙ্গনে নানা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি। পাশাপাশি নারায়ণগঞ্জের তিনজন সংসদ সদস্যের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নগরীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

তারা আরও বলেন, “ধানের শীষের প্রার্থীর বিজয়ের জন্য আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, আগামী দিনেও সেভাবেই ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাব। আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাওয়াই আমাদের অঙ্গীকার।”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির পিপি জহীরুল ইসলাম মুক্তা, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মো. আব্দুল গাফ্ফার, আইনজীবী সমিতির আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মাইনুদ্দিন রেজা, সদস্য অ্যাডভোকেট সুইটি, শেখ মো. গোলাম মোর্শেদ গালিব, অ্যাডভোকেট আফজাল হোসেন, অ্যাডভোকেট মো. খসরু, অ্যাডভোকেট মো. আলী আজম, অ্যাডভোকেট মো. শাহ আলম, অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট মো. টুটুল, অ্যাডভোকেট মো. বাহাউদ্দিন, অ্যাডভোকেট কায়সার আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়