২৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

খালেদা জিয়া ও নিজের বাবা-মায়ের জন্য এটিএম কামালের দোয়া

খালেদা জিয়া ও নিজের বাবা-মায়ের জন্য এটিএম কামালের দোয়া

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতা বেগম খালেদা জিয়া ও নিজের প্রয়াত বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাদ আসর এটিএম কামালের মিশনপাড়াস্থ নিজ বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতারের পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এটিএম কামাল বলেন, “আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। তাদেরই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দোয়া করবো আমাদের নেতা যেন দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। সারাদেশে বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যারা শাহাদাৎ বা পঙ্গুত্ববরণ করেছেন, তাদের জন্যও দোয়া করবো। এছাড়া আমার প্রয়াত বাবা-মায়ের রূহের মাগফিরাত ও জান্নাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।”

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি নূরউদ্দিন, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তারিকুল সুজন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দিপু।

এছাড়াও উপস্থিত ছিলেন আমেরিকা ভার্জিনিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি জহির খান, ওয়াশিংটন ডিসির সভাপতি প্রকৌশলী হাফিজ খান সোহায়েল, কানাডা প্রবাসী বিএনপি নেতা দীপু, বারদি ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, আজগর হোসেন, মহানগর বিএনপি নেতা মাহবুব উল্লাহ তপন, শাহরিয়ার চৌধুরী ইমন, মাষ্টার ইসমাইল মিয়া, হাজী মনির, মো. আলমঙ্গীর, হাফেজ শিব্বির, মো. সুজন, মো. হুমায়ুন, মাসুম মোল্লা, শাইখ তানভীর ইমাম লিও, নাভিদ রায়হান তনয়, তাইফুর হক নাবিন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়