২৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

এমপি আবুল কালামকে পল্লীবিদ্যুৎ সমিতির ফুলেল শুভেচ্ছা

এমপি আবুল কালামকে পল্লীবিদ্যুৎ সমিতির ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ-১ পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তারা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের কালীবাজার এলাকায় এমপি আবুল কালামের বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ পল্লীবিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী, নবীগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আরিফুজ্জামান, বন্দর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার পারভেজ ভূঁইয়া, বিদ্যুৎ পরিদর্শক প্রকৌশলী মুজিবর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় অ্যাডভোকেট আবুল কালাম পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়ন ও জনকল্যাণে আমি নিরলসভাবে কাজ করে যাব।”

সর্বশেষ

জনপ্রিয়