২২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৩৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা শহীদদের প্রতি নাসিকের শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি নাসিকের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ও ভোরে চাষাঢ়া শহীদ মিনারে শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

নাসিক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আমল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী এএসএম মশিউর রহমান, নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ ইসমাইল চৌধুরী, সহকারী প্রকৌশলী (সিভিল) আবদুল্লাহ আল জোবায়ের, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হেমায়েত হোসেন, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা কেএম ফরিদুল মিরাজ, রাজস্ব কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হান্নান মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়