০৫ মার্চ ২০২৬

প্রকাশিত: ০০:৪৯, ৫ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

সিদ্ধিরগঞ্জে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় রওশন আরা (৮৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। গত ১ মার্চ সকাল ৭টার দিকে হাজী বসু মার্কেট এলাকা থেকে তিনি বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ রওশন সিদ্ধিরগঞ্জের মৌচাকের আরা হাজী বসু মার্কেটের এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। নিজের নাম-পরিচয় বা বাসার ঠিকানা কিছুই বলতে পারেন না। এমনকি নিজের নামও মনে রাখতে পারেন না বলে জানিয়েছেন স্বজনরা।

নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের গোলাপি ফুলযুক্ত সালোয়ার কামিজ।

পরিবারের ধারণা, তিনি সাইনবোর্ড এলাকার আশপাশে অবস্থান করতে পারেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।

কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার—
আলমগীর (ছোট ছেলে): ০১৮৭৭০৪৪৪৪৯
জাহাঙ্গীর (বড় ছেলে): ০১৭১২৬৪১৭৮৭

পরিবারের সদস্যরা দ্রুত তার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়