২৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৩, ২৮ নভেম্বর ২০২৬

ফতুল্লায় বসতবাড়িতে আগুন, ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার

ফতুল্লায় বসতবাড়িতে আগুন, ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক দুই লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে ফতুল্লার ভূইগড় এলাকার ভূঁইয়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট বিকেল ৫টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দুটি পানির লাইন ব্যবহার করে বিকেল ৫টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বিকেল ৫টা ৫৯ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে বসতবাড়ির প্রায় ৯০০ বর্গফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক দুই লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়