আওয়ামী লীগের বিরুদ্ধে রূপগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বোমাবাজির অভিযোগ তুলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রূপগঞ্জের তারাব পৌর এলাকায় উপজেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এনসিপির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির উত্তরাঞ্চলের অঞ্চল তত্ত্বাবধায়ক মো. ইউসুফ হোসাইন, জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব ইউসুফ মোল্লা সুজন, রূপগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক আজিজুল হাকিম রাতুল, সদস্যসচিব শাখাওয়াত হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিম মিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. ইলিয়াস মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





































