রূপগঞ্জে দুটি পেনগান ও গুলিসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ শাওন হোসেন সাব্বির (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের একটি ভবনের ছাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডে ইসহাক রহমান হাসানের ভাড়া দেওয়া একটি একতলা ভবনের ছাদে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় শাওন হোসেন সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির অস্ত্র ও গুলি কেনাবেচার উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা জানিয়েছেন।





































