২৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৪২, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪২, ২৮ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে আলিম মাদ্রাসার ভূমিদাতা বাবার সম্মাননা গ্রহণ করলেন ছেলে

সোনারগাঁয়ে আলিম মাদ্রাসার ভূমিদাতা বাবার সম্মাননা গ্রহণ করলেন ছেলে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন ভূমিদাতা মরহুম আলহাজ আব্দুস সালাম (লাল মিয়া) মরণোত্তর সম্মাননা পেয়েছেন। তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তাঁর ছেলে দৈনিক সংবাদ সারাবেলার সাংবাদিক আবু সাঈদ কাদেরী।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার মঙ্গলেরগাঁ এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানের হাত থেকে তিনি এ সম্মাননা স্মারক গ্রহণ করেন।

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সালাহউদ্দিন জুয়েল। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম খলীল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী ড. অ্যাডভোকেট জহিরুল ইসলাম, তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ রাকিবুল হাসান, নোয়াগাঁও উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাশেদুল ইসলাম, সমাজসেবক মহিউদ্দিন শাহীন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ৬৩ জন ভূমিদাতাকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চবিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুস সালাম (লাল মিয়া) ছাড়াও তাঁর দাদা পয়জর আলী বেপারী, দাদি কার্তিক বিবি, বাবা আলহাজ জবেদ আলী বেপারী, ভাই আলহাজ আব্দুল আজিজ, ভগ্নিপতি শরাফত আলী মাস্টার, ছেলে মাওলানা আব্দুর রউফ ও স্ত্রী কাছিরুন নেসা ভূমি দান করেন।

সর্বশেষ

জনপ্রিয়