চৌধুরীবাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডে চৌধুরীবাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ডসংলগ্ন আদর্শবাজার এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম প্রধানের সভাপতিত্বে এবং হাফেজ মো. মুনসুর আহম্মেদ ও মো. খোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মাসুকুল ইসলাম রাজিব।
মাহফিলে প্রধান আলোচক ছিলেন আল্লামা সাইয়্যেদ মুফতি ড. মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী (জৈনপুরী) এবং বিশেষ মেহমান ছিলেন মুফতি মুহাম্মদ এহসান উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী (জৈনপুরী)।
ড. মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, “ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব। এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাজী আব্দুল ওহাব মোল্লা, মো. রফিকুল ইসলাম মুন্না, মো. সুজন মিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন স্বাধীন এবং মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ও শেখ মোহাম্মদ অপু।
মাহফিল আয়োজনে সহযোগিতা করেন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সুমন প্রধান, সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম রাসেল, সহসভাপতি মো. ইউসুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ গাজী, সহসাধারণ সম্পাদক মো. হাসান, সাংগঠনিক সম্পাদক হাসনাত মৃধা, কোষাধ্যক্ষ সাখাওয়াত, প্রচার সম্পাদক সাইফুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির আহম্মেদ হৃদয়, দপ্তর সম্পাদক মো. ফরহাদ হোসেন, সেলিম ও সোহেলসহ অন্যরা।
আলোচনা শেষে দেশ, জাতি ও ব্যবসায়ী সমাজের কল্যাণ এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।





































