২৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৩৮, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৩৮, ২৫ নভেম্বর ২০২৬

ফতুল্লায় অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফতুল্লায় অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আসাদুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে এসআরবি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন লায়ন সিনেমা হল এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১০-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসাদুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার ভায়লা এলাকার আশরাফ হাওলাদারের ছেলে।

এসআরবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের সেপ্টেম্বরে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা অপহরণ ও ধর্ষণ মামলায় আসাদুল ইসলাম যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ আদালতে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়