২৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১২, ২৫ নভেম্বর ২০২৬

বন্দরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বন্দরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জের বন্দরে ৬০ নম্বর বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মুছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদ হাসান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা। প্রধান বক্তা ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাকিব মোহাম্মদ রাইয়্যান।

বিশেষ অতিথি ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদ সাগর।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা লাকির আয়োজনে ও শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বালিগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লি আব্দুল খালেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী আবু সাঈদ, মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, সংরক্ষিত নারী সদস্য খোদেজা পারভীন ও লাভলী বেগম, সাবেক সদস্য ইয়ানবী, বন্দর উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনির হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালিব, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সমাজসেবক মো. ফারুক, ধামগড় ইউনিয়ন বিএনপির সহসভাপতি আরিফ, মদনপুর ইউনিয়ন যুবদল নেতা নূর নবী ও রিপন এবং স্বেচ্ছাসেবক দল নেতা খোকন প্রধান, সজীব ও আনোয়ার প্রধান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও মঙ্গল কামনায় দোয়া করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়