২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ১০ বছরের শিশু ধর্ষণ, আসামির যাবজ্জীবন সাজা

বন্দরে ১০ বছরের শিশু ধর্ষণ, আসামির যাবজ্জীবন সাজা

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনুর ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্ত মো. মনির হোসেন (৪৫) বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে।

তাকে আদালত আরও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বলেও জানান পুলিশ পরিদর্শক সামাদ।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জুলাই সকাল সাড়ে নয়টায় নিজ বাসায় ধর্ষণের শিকার হন ভুক্তভোগী ওই শিশু। এ ঘটনায় বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির মা।

পরের বছর ১২ মার্চ থানা পুলিশ মামলাটির তদন্ত শেষে মনিরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

সর্বশেষ

জনপ্রিয়