২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৪০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

বন্দরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং দুজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে বন্দর থানার লক্ষ্যারচর এলাকায় নিজ বাড়ি থেকে মো. জাহাঙ্গীর আলম খায়ের (৫১)কে গ্রেপ্তার করা হয়। তিনি ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় মৃত জুলকদর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর  ধারায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর আলম খায়েরকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সোহাগী বেগম ও সেলিনা নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়