সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মো. সানী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর এলাকায় আনিকা সাইকেল স্টোরের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সানী চাঁদপুর সদর থানার মনোহরকান্দী (বিষ্ণুপুরা) এলাকার মো. লোকমান বেপারীর ছেলে।
পুলিশ জানায়, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সানীর কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





































