বন্দরে ডাকাতির প্রস্তুতি মামলার আসামিসহ গ্রেপ্তার ৭
নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পুলিশের কয়েকটি দল। রাত সোয়া ২টার দিকে কুশিয়ারা এলাকার টিনের মসজিদ মোড়সংলগ্ন টি হোসেন গার্ডেনের সামনে থেকে মো. জাহিদ হাসান (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাতজনের মধ্যে দুজন ডাকাতির প্রস্তুতি মামলার আসামি। অন্যরা বিভিন্ন নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেপ্তার অন্যরা হলেন মো. রিয়াজুল ইসলাম বিজয়, মো. সজিব, মো. রাসেল রানা, মো. শীতল, রোকসানা ও মো. আলিফ মিয়া।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





































