জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জনসাধারণের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিষয় সরাসরি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থীরা তাঁদের নানা সমস্যা, অভিযোগ ও সেবাসংক্রান্ত বিষয় জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে তুলে ধরেন।
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “জনসাধারণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়াই গণশুনানির মূল উদ্দেশ্য। সেবাপ্রার্থীদের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”
গণশুনানিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবিরসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থীরা উপস্থিত ছিলেন।





































