এনপিজেএ বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক জহিরুল
যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এনপিজেএ) ২০২৬ সালের বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
বুধবার (১৯ আগস্ট) প্রকাশিত অনুমোদিত কমিটিতে মোহাম্মদ জোবায়েরকে সভাপতি, মামুন আবেদীনকে সিনিয়র সহ-সভাপতি এবং খসরুল আরুন নোমানীকে সহ-সভাপতি করা হয়েছে।
পোর্টাল সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন হিসেবে পরিচিত এনপিজেএ-এর বাংলাদেশ কমিটির মেয়াদ দুই বছর। নতুন কমিটিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও মিডিয়া পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা উৎসাহিত করা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে কাজ করার কথা জানিয়েছে সংগঠনটি।





































