বন্দরে দুই ডাকাত গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে বন্দর কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন নেহাল সরদারবাগ এলাকার রুবেল মিয়া (৩০) এবং ফুলহর এলাকার মাজহারুল ইসলাম (৩২)।
ওসি মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে গত বছরের ডিসেম্বর মাসে মদনপুর এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।





































