বন্দরে ৩ কেজি গাঁজাসহ এক কিশোরসহ দুজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৩ কেজি গাঁজাসহ এক কিশোরসহ দুজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর কবরস্থান সংলগ্ন ফুলহর কাওসার ফার্মেসির সামনে সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন রাকিব হাসান (২২) ও এক কিশোর (১৭)। রাকিব বর্তমানে বন্দর উপজেলার ফুলহর এলাকায় বসবাস করলেও তার স্থায়ী বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকায়। কিশোর বন্দর উপজেলার ফুলহর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই (নিঃ) মামুন ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।





































