৩০ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০২, ২৯ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে এমপিপুত্র সজিব

সোনারগাঁয়ে জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে এমপিপুত্র সজিব

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের দুর্ভোগ দেখতে সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজিব।

বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় পানিবন্দী মানুষের খোঁজখবর নিতে তিনি সেখানে যান।

এ সময় তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫০টি পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

এসময় খায়রুল ইসলাম সজিব বলেন, “আপনাদের এই কষ্ট দেখে আমার বুক ফেটে কান্না আসছে। আপনারা কষ্ট পেলে আমার নিজেরও ঘুমানোর কোনো অধিকার নেই। আপনাদের দীর্ঘদিনের এই দুর্ভোগ আর সহ্য করা যায় না। আমি আপনাদের সন্তান ও ভাই হিসেবে কথা দিচ্ছি, দ্রুত এই জলাবদ্ধতার সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, মানুষের দুর্ভোগ লাঘব করাই রাজনীতির মূল উদ্দেশ্য।

পরে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোর্শেদ মোল্লা, জামপুর ইউনিয়ন যুবদল নেতা মিন্টু, সোলমান ও কাউসারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়