০১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:০৩, ২৩ জুন ২০২৬

আপডেট: ১২:০৪, ২৩ জুন ২০২৬

ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেপ্তার

ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (২২ জুন) রাতে সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সানাউল্লাহ আসামি। এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

গ্রেপ্তারের পর তাকে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়েছে। অভিযানের সময় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয় এবং অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ

জনপ্রিয়