১৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় নগদ টাকা ও ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ২

ফতুল্লায় নগদ টাকা ও ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ২

ফতুল্লায় নগদ টাকা ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো বরগুনা জেলার আমতলী থানার আবদা সড়কের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে মো. অলিউল্লাহ হাওলাদার (৩০) এবং আমতলী পৌরসভার আনোয়ারের ছেলে মো. জাকারিয়া (২৮)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক চারটার দিকে ফতুল্লার মুসলিম নগর নয়াবাজার এলাকায় মো. আব্দুল বাতেনের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ আট লাখ টাকা, স্বর্ণালংকার, একটি সুইচগিয়ার, একটি স্টিলের চাপাতি, একটি ধারালো ছোট ছুরি, একটি গ্যাস লাইটার হিটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক সঞ্জিব জোয়ার্দার ও সহকারী উপ-পরিদর্শক মোজাম্মেল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে দুই সদস্যকে আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের আরও সাত সদস্য পালিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, গ্রেপ্তাররা আন্তঃজেলা সক্রিয় ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়