১৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বাবুলের কেন্দ্রে ধানের শীষের পরাজয়

বাবুলের কেন্দ্রে ধানের শীষের পরাজয়

নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আবু জাফর আহমেদ বাবুল। তবে তার নিজ এলাকা হিসেবে পরিচিত ভোটকেন্দ্রেই পরাজয়ের মুখে পড়েছে বিএনপির ধানের শীষ প্রতীক। নগরীর ফিলোসোফিয়া অ্যান্ড ইংলিশ মিডিয়াম অ্যান্ড ইংলিশ ভার্সন স্কুলে স্থাপিত কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থীর হেরে যাওয়ায় রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা।

গত ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ওই বিদ্যালয়ের কেন্দ্র নম্বর–১ ও কেন্দ্র নম্বর–২-এ।

কেন্দ্র নম্বর–১ নারী ভোটার কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২ হাজার ৫৪৫ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ হাজার ১৫৫ জন। ফলাফলে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী সিরাজুল মামুন পান ৬০৩ ভোট। অপরদিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম পান ৪৩৪ ভোট। বাকি ভোট অন্যান্য প্রার্থীরা পান।

একই স্কুলের কেন্দ্র নম্বর–২ পুরুষ ভোটার কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২ হাজার ৪৪৮ জন। এর মধ্যে ভোট দেন ১ হাজার ২৬৬ জন। এই কেন্দ্রে দেওয়াল ঘড়ি প্রতীকের সিরাজুল মামুন পান ৬৬৬ ভোট এবং ধানের শীষ প্রতীকের অ্যাডভোকেট আবুল কালাম পান ৪৯৮ ভোট। অবশিষ্ট ভোট যায় অন্যান্য প্রার্থীদের ঝুলিতে।

আবু জাফর আহমেদ বাবুল ১২ নম্বর ওয়ার্ডের নবাব সলিমুল্লাহ রোডের বাসিন্দা। ওই এলাকা ও আশপাশের এলাকার ভোটাররাই মূলত এই কেন্দ্রে ভোট প্রদান করেন। ফলে এটিকে বাবুলের নিজ এলাকার কেন্দ্র হিসেবেই গণ্য করা হয়। নির্বাচনী সময়ে বাবুল ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে প্রচারণায় সক্রিয় ছিলেন। পাশাপাশি নির্বাচনের আগে তিনি নিজেও মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে ছিলেন। অনুসারী কর্মীদের নিয়ে তিনি ৩১ দফা কর্মসূচির পক্ষে প্রচারণাও চালান।

তবে বাবুলের নিজ এলাকা হিসেবে পরিচিত এই ভোটকেন্দ্রেই ধানের শীষ প্রতীকের পরাজয় রাজনৈতিকভাবে এখন আলোচনার কেন্দ্রে।

সর্বশেষ

জনপ্রিয়