নবনির্বাচিত এমপি আবুল কালামের সাথে ছাত্রদলের সাক্ষাৎ
জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে সদর থানা ও ১১ নং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় সদর থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি মালিক মুত্তাকীর নেতৃত্বে নেতাকর্মীরা আবুল কালামের নিজ কার্যালয়ে তার সাথে সাক্ষাত করেন।
এ সময় আবুল কালাম সবাইকে ঐক্যবদ্ধ ও সততার সাথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং সবসময় তাকে পাশে পাওয়ার কথা দিয়ে নেতাকর্মীদের আশ্বস্থ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক শিক্ষা সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নূরুল হুদা মেহেদী, ১১ নং ওয়ার্ড ছাত্রদলের সিজান, আনন্দ, ইমন, নাসিফ, মঈন, ইয়াসিন, ইকবাল, হাসান, বিজয়, শাওন, মোস্তাক, সিয়াদ, আবির, জিহাদ প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ শেষে মালিক মুত্তাকী সাংবাদিকদের বলেন, এই দিনটার জন্য দীর্ঘ এতো বছরের অপক্ষা, নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদানকারী সততা,নিষ্ঠা ও জাতীয়তাবাদের আদর্শ নিয়ে সব সময় আগতে চাই, জনগনের জন্য নিজকে উৎসর্গ করতে চাই সবার কাছে আমার জন্য দোয়া চাই
নূরুল হুদা মেহেদী বলেন, আজ আমাদের দল বিএনপি বিজয় লাভ করছে। গর্বের সাথে বলতে চাই আমি ২০২০ সাল থেকে ছাত্রদল করি। আজ যখন বিজয়ের উল্লাস, তখন নির্দ্বিধায় বলতে পারি আমি জয়ের সময় নয়, দলের দুঃসময়েই দলের পাশে ছিলাম। এই রাজনীতির পথে আমার প্রথম হাত ধরে চলা শুরু হয়েছিল মুত্তাকী ভাইয়ের হাত ধরেই। বিশ্বাস, সাহস আর আদর্শ এই তিনটি জিনিস নিয়েই শুরু হয়েছিল পথচলা।আজকের এই বিজয় শুধু আনন্দের নয়। এটা ধৈর্য, ত্যাগ আর বিশ্বাসের ফল। আমি দল ও আদর্শের সাথে ছিলাম, আছি এবং থাকবো।





































