০১ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২৬

ব্যক্তিগত বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সজীবের

ব্যক্তিগত বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সজীবের

কারো ব্যক্তিগত বক্তব্যে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রধান নির্বাচনী এজেন্ট খাইরুল ইসলাম সজীব।

রোববার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

পোস্টে তিনি বলেন, “নিজেদের বক্তব্যে কারো কোনো ব্যক্তিগত বিষয় এবং বিদ্রূপমূলক মন্তব্য জনগণের সামনে উপস্থাপন করবেন না। কোনো ধরনের ষড়যন্ত্রকারীদের উসকানির ফাঁদে কেউ পা দেবেন না। জনগণের আস্থার প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করুন।”

এর আগে সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিনের দেওয়া এক বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে নিজাম উদ্দিন এক ভিডিও বার্তায় জানান, পারিবারিক পরিসরে অনুষ্ঠিত এক সভায় তিনি ওই বক্তব্য দিয়েছিলেন, যা তিনি তাঁর ‘ব্যক্তিগত বিষয়’ বলেও উল্লেখ করেন।

সর্বশেষ

জনপ্রিয়