০৩ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৩, ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবসে লালপুরে নানা কর্মসূচি

মহান বিজয় দিবসে লালপুরে নানা কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পূর্ব লালপুর এলাকায় লালপুর–আল আমিন বাগ পাঞ্চায়েত কমিটির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত পরিবেশন এবং বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

প্রতিযোগিতাগুলোতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাজী মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে ও মুফতি জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও এলাকার বিপুল সংখ্যক মানুষ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আরিফুল ইসলাম জনি ও রফিকুল ইসলাম। দিনব্যাপী কর্মসূচি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে শেষ হয়।

সর্বশেষ

জনপ্রিয়