ডেবিডের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন খোরশেদ
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মমিনউল্লাহ ডেবিডের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।
জিয়ারত শেষে বর্তমান নেতাদের উদ্দেশে খোরশেদ বলেন, ‘বিগত আন্দোলন-সংগ্রামে যে সকল নেতাকর্মী ভূমিকা রেখেছে ও জুলুম-নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের স্মরণ করা উচিত। আমরা যদি তাদের অবদানকে স্বীকার না করি, তবে আমাদেরকেও ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে না। আমার মনে হয়, আমরা আমাদের প্রয়াত নেতাকর্মীদের যথাযথ সম্মান জানাতে ব্যর্থ।’
দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিব্বির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মহানগর যুবদল নেতা আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, মো. আফজাল সোবহান, রানা মুন্সি, মো. মুসা, মো. কুতুবউদ্দিন, মনির আহম্মেদ রাসেল, গাজী খোকন, আমির সোহেল, ইমন হোসেন, হাজী আলম, মাসুম খন্দকার, ইসলাম মিয়া ও রনি শিকদার প্রমুখ।
মমিনউল্লাহ ডেবিডের মৃত্যুর পর থেকে গত ২২ বছর ধরে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নিয়মিত তার কবর সংরক্ষণ, জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও স্মরণে পোস্টার প্রকাশ করে আসছেন।





































