২৪ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৩২, ২৪ নভেম্বর ২০২৬

ফতুল্লায় এনসিপির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

ফতুল্লায় এনসিপির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ শিয়াচর লালখাঁ এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) লালখাঁ এনসিপি কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকে স্থানীয় বাসিন্দারা সেখানে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

এনসিপির নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারীর তত্ত্বাবধানে কর্মসূচিতে চিকিৎসাসেবা দেন নাফিসা হোমিও এন্ড পলিপাস সেন্টারের চিকিৎসক ডা. মো. মোস্তফা রহমান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নাকের পলিপাসসহ বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সদস্য সচিব সোহাইল ইসলাম ইফতি বলেন, “জাতীয় নাগরিক পার্টি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারই ধারাবাহিকতায় আজ লালখাঁবাসীর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এলাকার অসহায় ও সাধারণ মানুষ যাতে সহজেই সুচিকিৎসা পায়, সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন এবং ভবিষ্যতেও এমন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এনসিপির ফতুল্লা থানা যুগ্ম সদস্য সচিব মো. তারেক বলেন, “মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে চিকিৎসা অন্যতম। অনেক সময় সাধারণ মানুষ অর্থের অভাবে বা সঠিক পরামর্শের অভাবে চিকিৎসা নিতে পারেন না। আমরা চাই রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকাবাসীর পাশে দাঁড়াতে। আজ সকাল থেকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।”

এ সময় ফতুল্লা থানা এনসিপি নেতা রাসেল সরদার, নারায়ণগঞ্জ সদর উপজেলা এনসিপি নেতা হাজী মো. হানিফ মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়