২০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৪, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:১৩, ১৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি এমপি মান্নানের

গোপালগঞ্জের সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি এমপি মান্নানের

গোপালগঞ্জের সব সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সরকারি চাকরিতে কর্মরত গোপালগঞ্জের বাসিন্দাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে আয়োজিত একটি দলীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, “নিষিদ্ধ দল অন্যায়ভাবে বিগত ১৬ বছর ক্ষমতায় ছিল। এখন জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে দেশে ভারতের মাধ্যমে বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করছে। এই দেশের জনগণ কোনো দিন এটা হতে দেবে না। কাল থেকে গোপালগঞ্জের সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, স্কুল-কলেজ যা কিছু আছে সব বন্ধ করে দেব, শেখ হাসিনা গোপালগঞ্জে থাকুক। গোপালগঞ্জের লোক সারা বাংলাদেশের যেখানে সরকারি চাকরি করে, তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে।”

নিজ নির্বাচনী এলাকার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জের মানুষ। আমি এতক্ষণ সোনারগাঁ, নবীগঞ্জ গুজারাঘাট দিয়া চাষাঢ়া, সাইনবোর্ড হয়ে এখানে এসেছি। এখন আবার নয়াপুর শাদীপুরের দিকে। আল্লাহ বাঁচাইলে, আমাদের সোনারগাঁও শান্তি থাকলে আমরা শান্তি। বাংলাদেশ নিয়ে আমার কোনো কথা নাই, যার যার আসন, সে রক্ষা করবে।”

এ সময় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

সর্বশেষ

জনপ্রিয়