২০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫২, ১৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ৩৯ ইউনিয়নে চার ধাপে নির্বাচন, শুরু আড়াইহাজার দিয়ে

নারায়ণগঞ্জের ৩৯ ইউনিয়নে চার ধাপে নির্বাচন, শুরু আড়াইহাজার দিয়ে

নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদে চার ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আগামী বছরের ২১ জানুয়ারি আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণের মধ্য দিয়ে জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ধাপভিত্তিক তালিকায় নারায়ণগঞ্জের ইউনিয়নগুলোকে চারটি ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত তালিকা ও ঘোষিত ধাপভিত্তিক সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ২০২৭ আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ও রূপগঞ্জ উপজেলার ৭টিসহ মোট ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

তৃতীয় ধাপে ২৯ এপ্রিল বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে এবং চতুর্থ ধাপে ১৩ মে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ হিসাবে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার মোট ৩৯টি ইউনিয়ন পরিষদ চারটি ধাপে অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১০টি, দ্বিতীয় ধাপে ১৪টি, তৃতীয় ধাপে ৫টি এবং চতুর্থ ধাপে ১০টি ইউনিয়ন রয়েছে।

তবে পঞ্চম ধাপের তালিকায় নারায়ণগঞ্জ জেলার কোনো ইউনিয়ন নেই।

উল্লেখ্য, ধাপভিত্তিক তালিকায় ইউনিয়নগুলোর নির্বাচনী পর্যায় নির্ধারণ করা হলেও সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর চূড়ান্ত তফসিল এখনো আলাদাভাবে নিশ্চিত করা হয়নি। ফলে ঘোষিত সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

সর্বশেষ

জনপ্রিয়