২০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩১, ২০ আগস্ট ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এমপি দিপুর অভিনন্দন

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এমপি দিপুর অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু।

এক শুভেচ্ছা বার্তায় এমপি দিপু বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের শাসনামলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সাহস, ত্যাগ ও দৃঢ়তা দেখিয়েছেন এবং নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও গণতন্ত্রের পক্ষে অবিচল থেকেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর অভিষেক সেই দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের এক অনন্য স্বীকৃতি।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দৃঢ় নেতৃত্বে রাষ্ট্রপতির দায়িত্ব আরও মর্যাদাপূর্ণ হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও সাংবিধানিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শুভেচ্ছা বার্তায় এমপি দিপু মহান আল্লাহর কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে রাষ্ট্রপতির দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক কামনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়