১২ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০১, ১১ আগস্ট ২০২৬

আপডেট: ২১:০২, ১১ আগস্ট ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবদুল জব্বার

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবদুল জব্বার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের দেওয়ানবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটন দেওয়ানের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

​পরিদর্শনকালে মাওলানা আবদুল জব্বার অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে যাওয়া বসতবাড়িটি ঘুরে দেখেন এবং সর্বস্ব হারানো পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি এই কঠিন সময়ে তাদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।

​ঘটনাস্থল পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে বন্দর থানা জামায়াতের আমীর ফজলুল হাই জাফরি এবং ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহামুদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়