১২ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪২, ১১ আগস্ট ২০২৬

বন্দরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বন্দরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জের বন্দরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় বন্দর উপজেলার নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বন্দর থানার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বন্দর থানার সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান সরকার।

অনুষ্ঠানে ড. আফজাল হোসেন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. আফজাল হোসেন, নাসিম ওসমান মডেল হাই স্কুলের সভাপতি অ্যাডভোকেট মো. সাজিবুল ইসলাম মোল্লা (তাজুল), মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর আলম, নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোরশেদ মোল্লা এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বন্দর থানার মহাসচিব মো. আরিফুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষানুরাগী ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়