১২ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৬, ১১ আগস্ট ২০২৬

তাপদাহে শ্রমজীবী ও নগরবাসীর মাঝে খোরশেদের শীতল পানি বিতরণ

তাপদাহে শ্রমজীবী ও নগরবাসীর মাঝে খোরশেদের শীতল পানি বিতরণ

নারায়ণগঞ্জে চলমান তাপদাহে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ ও নগরবাসীর মাঝে বিশুদ্ধ শীতল পানি বিতরণ অব্যাহত রেখেছেন সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এবং সাবেক যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ আগস্ট) মহানগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর মাঝে বিশুদ্ধ শীতল পানি বিতরণ করা হয়।

এ সময় মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের গণমানুষের পাশে থাকার যে নির্দেশনা দিয়েছেন, তা অনুসরণ করে আমরা সাবেক যুবদলের নেতাকর্মীরা জনগণকে সেবা দেওয়ার জন্য এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, তীব্র গরমে শ্রমজীবী মানুষসহ সাধারণ নগরবাসী দুর্ভোগে পড়েছেন। তাদের সামান্য স্বস্তি দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

সর্বশেষ

জনপ্রিয়